মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর:
মেহেরপুর ঘাটপাড়া ক্রীড়া চক্রের উদ্যোগে ঘাট পাড়া মাঠে অনুষ্ঠিত রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস একাদশ জয়লাভ করেছে ।
আজ বিকালে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস একাদশ ২০ রানে দুরন্ত হোটেল বাজারকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে দুরন্ত হোটেল বাজার ১২ ওভারে ৭২ রান করে সবাই আউট হয়ে যায়।