মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
মেহেরপুরে আমরা ক’জন এর উদ্যোগে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় মেহেরপুর কাসাড়ীপাড়া ব্যাডমিন্টন কোটে বিশিষ্ট ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী শেখ মোমিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় খেলোয়াড়দের সাথে পরিচিত হন। ব্যাবসায়ী শুকুর আলী,আমানুর রহমান আমান,খোকন,ইমাদুল হক,সাকি,আমরা ক’জনের শুভ,শিশির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৬জুটি অংশ নিচ্ছে।
এদিকে উদ্বোধনী খেলায় অর্ক- অরুপ জুটি জয়লাভ করেছে। খেলায় অর্ক- অরুপ জুটি ২-০ সেটে সিহাব-আশিক জুটিকে পরাজিত করে।