মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনীতে সাংবাদিক একাদশ ও শিক্ষক একাদশ এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় শিক্ষক একাদশ ৬ উইকেটে সাংবাদিক একাদশকে পরাজিত করেছে। ৫৩ রান করে সাংবাদিক একাদশের তাপস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকালে গাংনী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেটে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সাংবাদিক একাদশ। নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে সাংবাদিক একাদশ। দলের পক্ষে,সাংবাদিক ফারুক করেন ১৬,সাংবাদিক মাহবুবু ১৫ রান এবং সাংবাদিক মাজেদুল হক মানিক করেন ৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তাপস ৫৩ রান।
জবাবে শিক্ষক একাদশ ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে,শিলন ২৩,আবুবক্কর১৮ এবং মিজানুর রহমান ৮ রান করেন। সর্বোচ্চ ৩৩ রান করেন কামরুজ্জামান।