মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্টঃ
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালযের প্রতিবন্ধি শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার প্রাপ্তরা হলো,সদর উপজেলার রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নজরুল, চকশামনগরের আবির, বুড়িপোতার হাসি আক্তার, চাঁদ বিলের আব্দুর রহমান,কাঠালপোতার আকাশ যুগিন্দার শিয়াম এবং বামন পাড়ার ফয়সাল।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলয়াতনে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুরজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন । এসময় সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল করিম, মনোয়ার হোসেন, আবুল ফজল প্রমুখ উপস্থিত ছিলেন।