মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
জাতীয় স্কুল ও মাদ্রসা ক্রীড়া সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যেগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতকালিন মেয়েদের ক্রিকেটে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৪৫ রানের বিশাল ব্যাবধানে গাংণীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সালমা ২২ রান করে। জবাবে খেলতে নেমে গাংণী ৫ ওভারে মাত্র ১৫ রান করে সবাই আউট হয়ে যায়। সালমা ৪টি উইকেট লাভ করে।