মেহেরপুর নিউজ,১০ মার্চ:
বিশ্বকাপে ১ম বারের মত বাংলাদেশ ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে শহরবাসীকে মিষ্টি মুখ করিয়েছেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু।
মঙ্গলবার সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গন থেকে মিষ্টি খাওয়ানো শুরু করেন মেয়র। পরে পৌরসভার একটি ট্রাকে করে শহরের বিভিন্ন এলাকার মানুষকে মিষ্টি মুখ করানো হয়।