মেহেরপুর নিউজ,১৫ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে ব্রাইট ষ্টার ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
রোববার অনুষ্ঠিত খেলায় ব্রাইট স্টার ৫ উইকেটে আমঝুপি ক্রীড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি ৩৪ ওভার ৩ বলে ১৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের আমিনুল ৩২ , রাজন ৩১ ও মফিজ ৩০ রান করে। ব্রাইটের পক্ষে রমিজ ৩টি, ইমরুল ও মাহমুদ ২টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ব্রাইট ষ্টার ২৮ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। জিকো দলের পক্ষে ৫০ ও রাহুল ৩৯ রান করে। জিকো ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।