মেহেরপুর নিউজ,১৮ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে মেহেরপুর ইয়োলো ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত খেলায় ইয়োলো ক্রীড়া চক্র ২ উইকেটে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পাবলিক ক্লাব ৩৩ ওভারে ১৪৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সুজন ৩৭ ও অাতিক ৩৬ রান করে। ইয়োলোর পক্ষে সবুজ ৩টি , মনিরুল ও রাসেল ২টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ইয়োলো ক্রীড়া চক্র ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করার পর একটি আউটকে কেন্দ্র করে পাবলিক ক্লাবের খেলোয়াড়রা মাঠ থেকে বের হয়ে যায়। পরে ইয়োলো ক্রীড়া চক্রকে ২ উইকেটে জয়ী ঘোষনা করে।