মেহেরপুর নিউজ,১৯ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে ছহিউদ্দিন ফাউন্ডেশন জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ছহিউদ্দিন ফাউন্ডেশেন ৭ উইকেটে বন্দর যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বন্দর ১৯ ওভার ৩ বলে মাত্র ৮৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রনি ২১ রান করে।ছহিউদ্দিন ফাউন্ডেশনের অনু ৩টি ও আসিফ ২টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ছহিউদ্দিন ফাউন্ডেশন ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। আসিফ দলের পক্ষে ২৭ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।