মেহেরপুর নিউজ,২১ মার্চ:
মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে সংস্থার অস্থায়ী কার্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফারজানা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভানেত্রী তুহিনা বেগম, সম্পাদিকা শামিমা আরা হীরা, সদস্য কাকুলী ভট্রচার্জ নার্গিস আক্তার, হেলেনুন নাহার, শামিম বশিরা, শামিমা সুলতানা, রাজিয়া জামান, উম্মে হাবিবা, লতিফন নেছা প্রমুখ।