মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে আমঝুপি পাবলিক ক্লাব জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ৮ উইকেটে বমনপাড়া বটতলা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করেতে নেমে বটতলা একাদশ ২৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান সংগ্রহ করে। দলের আলামিন ২৭ রান করে। জবাবে খেলতে নেমে আমঝুপি পাবলিক ক্লাব ১৫ ওভারে ২উইকেটে হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে রনি ৩১ রান করে। বটতলা একাদশের বাবু ৩ উইকেট দখল করে।