মেহেরপুর নিউজ,১০ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে ইয়োলো ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় ইয়োলো ক্রীড়া চক্র ১৬৫ রানে বিশাল ব্যবধানে মেহেরপুর সূর্যতরুণ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়োলো ক্রীড়া চক্র ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সবুজ ৯৪, মাসুম ৬৩ ও সোহাগ ৩৭ রান করে। সূর্যতরণের আমিন ২ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে সূর্যতরুণ ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিহাদ ২৬ রান করে। ইয়োলোর রাসেল ৪টি, সোহাগ ৩টি উইকেট লাভ করে। সবুজ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।