মেহেরপুর নিউজ,২৩ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে বিশ্বাস ক্রীড়া জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র ৮ উইকেটে কোলা ইলেভেন ষ্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কোলা ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান সংগ্রহ করে। কেবলমাত্র সুজন দলের পক্ষে দু অঙ্কের রান সংগ্রহ করে। তার সংগ্রহ ১৩। বিশ্বাস ক্রীড়া চক্রের লিটিল ৫ উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিশ্বাস ক্রীড়া চক্রের সাইফুল ২৭ এবং মাহমুদুল ২২ রান সংগ্রহ করে।