মেহেরপুর নিউজ,০৭ মে:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে বিশ্বাস ক্রীড়া চক্র ১ম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে বিশ্বাস ক্রীড়া চক্র ৭ উইকেটে ব্রাইট ষ্টার ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ব্রাইট ষ্টার ২৭ ওভার ১ বলে ১০২ রান করে সবাই আউট হয়ে যায়। রাসেল সর্বোচ্চ ২১ রান করে। বিশ্বাসের পক্ষে মেহেদী ৩টি, মাহমুদুল ও সৌমিক ২টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ১৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে মেহেদী ৪২ ও সৌমিক ৩৮ রান করে। মেহেদী ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।