মেহেরপুর নিউজ,২০ নভেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া বটতলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বটতলা একাদশ ৩-২ গোলে দুরন্ত হোটেল বাজার কে পরাজিত করে। বিজয়ী দলের সাদ্দাম দুটি আজিজুল ১টি গোল করে। বিজীত দলের রাজু দুটি গোল করে। রাজু ম্যাচ সেরা নির্বাচিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন খেলাটি উপভোগ করেন।
মেহেরপুরে কাবাডীলীগে বটতলা চ্যাম্পিয়ন
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ কাবাডী লীগে বামনপাড়া বটতলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বটতলা একাদশ ২৫-২১ পয়েন্টে দুরন্ত হোটেল বাজার কে পরাজিত করে। বিজয়ী দলের মিঠুন সেরা খেলোয়ার নির্বাচিত হয়। খেলা শেষে ডিএফএর সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া পুরস্কার বিতরণ করেন। এ সময় সদর থানার ওসি আহসান হাবিব, টুর্নামেন্টে কমিটির আহবায়ক সৈয়দ এহসানুল কবির, সদস্য আনোয়ারুল হক শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।