মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ছেলে ও মেয়েদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা চারটি গ্রুপে পাঁচটি দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী।
দাবা প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন।