মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:
মেহেরপুর রাজ এন্টারপ্রাইজের উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত শহীদ রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ডেঞ্জার বয়েজ জয়লাভ করেছে। শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় ডেঞ্জার বয়েজ ২-০ গোলে রাজ গ্রুপকে পরাজিত করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় রাজএন্টার প্রাইজ ও ডেভিল ভয়েজের মধ্যকার খেলাটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়েছে।