মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট বসিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
তিনি জানান, শ্যামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামনগর গ্রামে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) এর (ঙ) উপধারা লঙ্ঘিত হওয়ায় আইনের ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।