মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্যীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজেকের খেলায় দারিয়াপুর পাবলিক ক্লাব অংমগ্রহন না করায় ওয়াকওভার পেয়েছে শহীদ রফিক স্মৃতি সংঘ।
আজ মঙ্গলবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রা্উন্ডে দারিয়াপুর পাবলিক ক্লাবের সাথে শহীদ রফিক স্মৃতি সংঘের খেলা হওয়ার কথা ছিলো। কিন্তু দারিয়াপুর পাবলিক ক্লাব খেলায় অংশ গ্রহন না করায় ক্রিকেট উপ কমিটি ওয়াকওভারের সিদ্ধান্ত নেয়।