মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ জয়ের মাধ্যমে দলটি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে সিনথিয়া গোল করে শোলমারীকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে হরিরামপুরের সোভা গোল করে খেলায় সমতা ফেরান। খেলা শেষ হওয়ার প্রায় ৩০ মিনিট আগে শোলমারীর নওরিন একটি দর্শনীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নওরিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।