মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর:
মেহেরপুর মল্রিকপাড়া ক্রিকেট ক্লাবের (এম সি সি) উদ্যোগে শনিবার এম সি সি ৫ম মেটুলি কাপ শিরোপা লাভ করায় এম সি সি’র খোলোয়াড়দের সংবর্ধনা ও ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নূরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, রিয়াদ হোসেন, মাহফিজুর রহমান পোলেন প্রমুখ।
নূরুল আশরাফ রাজিবকে সভাপতি, মাহফিজুর রহমান পোলেনকে সম্পাদক করে এম সি সি’র ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে সেখানে কেক কেটে খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়।