মেহেরপুর নিউজ:
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা শ্রমের মর্যাদা রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।