মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন ড্রিল শেড মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মেহেদী হাসান এবং বিদায়ী ওসি মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা তার কর্মময় জীবনের সাফল্য তুলে ধরে নতুন কর্মস্থলে তার সাফল্য কামনা করেন।