মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম সাপ্তাহিক মাস্টার পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম।