মেহেরপুর নিউজ:
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস টিটো, সহ-সভাপতি নুরুল আহমেদ, সদস্য খশরু ইসলাম, আফতাব আহমেদ এবং মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামানসহ অন্যান্যরা।
দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন।