মেহেরপুর নিউজ:
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জয় পেয়েছে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিক দল। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে প্রতিযোগিতার প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে অংশ নেয় আশিকুজ্জামান, রাকিবুল হাসান ও তাহসিন আহমেদ। অপরদিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশ নেয় তাহিয়া, সামান্তা ও আনিকা।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নুরুল আহমেদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর খসরু ইসলাম, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান ও আফতাব আহমেদ।
জয় পেয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দলটি সেমিফাইনালে জায়গা করে নেয়।