মেহেরপুর নিউজ:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষি অফিসার এমদাদুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু প্রমুখ।
সেমিনারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শনাক্তকরণ, এর নেতিবাচক প্রভাব এবং গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।