মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় বামনপাড়া বটতলা একাদশ ২ উইকেটে পরাজিত করেছে স্বাধীন বাংলা ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের অলরাউন্ডার ক্রিকেটার বাবু ৩ উইকেট এবং ৪৪ রান সংগ্রহ করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচন করা হয়েছে।
আজ রোববার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে স্বাধীন বাংলা ক্রীড়া চক্র ২০ ওভারে খেলে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করে আসিফ।
জবাবে, বিরতীর পর বামনপাড়া বটতলা একাদশ ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ২ উইকেট হাতে রেখে ১২১ রান সংগ্রহ করে জয়ের মুকুট ঘরে তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করে বাবু।