মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার অয়োজনে ২ মাস ব্যাপী ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ১ম রাউন্ডের খেলা শেষে ২য় রাউন্ডের নক আউট পর্বে খেলার জন্য মনোনিত হয়েছে প্রতিটি গ্রপ থেকে ১টি করে মোট ৮ টি দল। তারা হলো আম গ্রুপ থেকে ভেনাস স্পোর্টিং ক্লাব, জাম গ্রুপ থেকে মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক,কলা গ্রুপ থেকে গাংনী তরুন সংঘ, কাঠালগ্রুপ থেকে আমঝুপি পাবলিক ক্লাব, লিচু গ্রুপ থেকে কোলা ইলেভেন ষ্টার পেয়ারা গ্রুপ থেকে একতা সংঘ ক্রীড়া চক্র, জলপাই গ্রুপ থেকে বিশ্বাস ক্রীড়া চক্র এবং জামরুল গ্রুপ থেকে চাঁদবিল শেরেবাংলা ক্লাব গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সেরা ৮ অবস্থান পেয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, ২য় রাউন্ডের নক আউট পর্বে ৪টি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলায় ভেনাস স্পোর্টিং ক্লাব খেলবে আমঝুপি পাবলিক ক্লাবের সাথে, ২য় খেলায় মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক খেলবে গাংনী তরুন সংঘের সাথে, ৩য় খেলায় কোলা ইলেভেন ষ্টার খেলবে বিশ্বাস ক্রীড়া চক্রের সাখে এবং ২য় রাউন্ডের শেষ খেলাটি একতা সংঘ ক্রীড়া চক্র খেলবে চাঁদবিল শেরেবাংলা ক্লাবের সাথে।
তবে কবে থেকে ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা।