মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে আজকের দু’টি খেলায গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বারাদি মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
আজ সোমবার বিকালে আমঝুপিমাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১ম খেলায় গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
দিনের অপর খেলায় ট্রাইবেকারের মাধ্যমে বারাদি মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।