মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ,পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয।
আজ সোমবার বিকালে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ। বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি বজলুর রহমান,আক্কাস আলী,জমির উদ্দিন,আতাহার মন্ডল,ইউপি সদস্য আহসান হাবিব,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনারুল ইসলাম,সহকারী শিক্ষক মাহমুদা খাতুন প্রমুখ। পরে ক্রীড়া প্রতিয়োগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।