মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ আগষ্ট:
মেহেরপুর শহরের হঠাৎপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হঠাৎপাড়া ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে হঠাৎপাড়া মাঠে সাংবাদিক ফজলুল হক মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে তিনি পরিচিত হন। এ সময় ক্রীড়া সংগঠক শাহিনুর রহমান রিটন সেখানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কিং ষ্টার ক্লাব জয়লাভ করেছে। খেলায় কিং ষ্টার ক্লাব ১-০ গোলে ইয়াং ষ্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের রাসেল প্রথমার্ধে জয়সূচক গোলটি করে।