মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ সেপ্টেম্বর:
মেহেরপুর রাজ এন্টার প্রাইজের উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে রাজ এন্টার প্রাইজ জয়লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত খেলায় রাজ এন্টার প্রাইজ এমসিসির বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ডাব তলাএকাদশ ও ডেঞ্জার বয়েজের মধ্যে অনুষ্ঠিত দিনের অপর খেলাটি গোল শুন্য ড্র হয়।