মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে এব পাহারাদারকে কুপিযে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদবিল গ্রামের তেতুল শেখের ছেলে বিল পাহারাদার মহির উদ্দিন বিল পাহারা দেয়ার সময় পার্শ্ববর্তী খন্দকার পাড়ার একদল যুবক তার উপর হামলা চালায়। বিলের মাছ চুরি করতে বাধা দেয়ায় তার উপর এ হামলা করেছে বলে মহির জানায়। আহত মহিরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।