মেহেরপুর নিউজ:
“অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি”-এর আওতায় বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেডে ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ভাতার চেক তুলে দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।