মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ আগষ্ট:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ছোট ভাই হাসিবের লাঠির আঘাতে বড় ভাই বাবুল (২৫)’র মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানান, শুক্রবার বিকালের দিকে বোনের টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাগোয়ান গ্রামের মো: আলীর ছোট ছেলে হাসিব তার বড় ভাই বাবুলকে বটির ডামাট দিয়ে মাথার উপল আঘাত করে। এতে সে মাটিতে লটিয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং পরে কৃষ্টিয়া মেডিকেল কতলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম বাগোয়ান গ্রামে পৌছায়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ কুষ্টিয়া থেকে মেহেরপুরে আনার প্রক্রিয়া চলছে।