মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ আগষ্ট:
পরিব্রাজকাচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের ১৩৫ তম সার্ব্বভৌম জন্মোৎসব উপলক্ষে গরিব দু:স্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর শ্রী শ্রী গুরুধাম মঠ প্রাঙ্গনে মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০ জন গরীব দু:স্থ’র মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় মঠের সেবায়েত স্বামী অখন্ডানন্দ সরস্বতী, পূজা উদযাপন কমিটির সদস্য মাধব ভাষ্কর্য, বিজয় কুমার, দ্বিজেন্দ্রনাথ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।