মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফেরদৌস আরা চুনি ফাউন্ডেশন এর উদ্যোগে ফেরদৌস আরা চুনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফেরদৌস আরা চুনি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মরহুমা ফেরদৌস আরা চুনির বড় ভাই শহীদ সাদেক হোসেন বাবুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর জামান। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।