মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হায়দার, এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর, জালাল উদ্দিন, জন পি বিশ্বাসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার এনজিওগুলোর কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।