মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফেরদৌসি আরা চুনি ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমা ফেরদৌসি আরা চুনি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে মেহেরপুর মহিলা সংস্থা ও সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ এবং মহিলা সংস্থা ২-০ সেটে মেহেরপুর সরকারি মহিলা কলেজ দলকে পরাজিত করে।