মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে মা স্টোর ও যাদবপুর যুব উন্নয়ন সংঘের মধ্যকার খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
রোববার বিকেলে অনুষ্ঠিত খেলায় দুই দল ১-১ গোলে ড্র করে।
খেলার প্রথমার্ধের ৭ মিনিটে মা স্টোরের চাঁদ গোল করে দলকে এগিয়ে নেন। এর তিন মিনিট পর পেনাল্টি পায় যাদবপুর যুব উন্নয়ন সংঘ। পেনাল্টি থেকে গোল করে বিজন দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
খেলায় মা স্টোরের চাঁদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে তাঁকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু তাঁর হাতে পুরস্কার তুলে দেন।