মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ ফেব্রুয়ারি:
মেহেরপুর জেলা স্কাউটস’র উদ্যোগে স্কাউট দিবস ও স্কাউটের প্রবর্তক ব্যাডেন পাওয়েল এর জন্ম দিন বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো: রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা ও স্কাউট স্কিল বিষয়ক প্রতিযোগীতা এবং প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন।
শনিবার সকালে জেলা স্কাউট কার্যালয় প্রাঙ্গনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অঅলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা স্কাউট কমিশনার হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার আবুল কাশেম, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার সেকেন্দার হোসেন, কাব লিডার ইয়াস নবী, আবুল হাশেম , উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান, যুগ্ন সম্পাদক মিনারুল ইসলাম প্রমুখ।