মেহেরপুর নিউজ :
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশনারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, প্রভাষক মফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রোকসানা খাতুনসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়সহ সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এর আগে অ্যাডভোকেট আবু সালেহ মো. নাসিম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।