মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী সার ব্যবস্থাপনা কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহ নেওয়াজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান এবং জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ।
সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী সার ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।