মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দরবেশপুর ফুটবল একাদশ ২ গোলে জয়ী হয়েছে।
শনিবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় দরবেশপুর ফুটবল একাদশ ২-০ গোলে জয়ী হয়ে যুগিন্দা ফুটবল একাদশ দলকে পরাজিত করে।
খেলা শেষে ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম। খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার।
এসময় খেলা পরিচালনা কমিটির সহ সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ওর্য়াড যুবলীগের সভাপতি মামুনুর রশিদ, সদস্য সুমন সরকার, সাবদার আলী, জাসুদ আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।