মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত বালকদের ব্যাডমিন্টন একক ও দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলা সুযোগ লাভ করেছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালক এককের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২-১ সেটে পিরোজপুরের মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত বালক দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।