মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার চারটি স্থানে একযোগে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠ, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং জাদুখালি স্কুল এন্ড কলেজ মাঠে একযোগে বাছাইপর্ব শুরু হয়। বাছাইপর্বে বিজযীরা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা পর্যায়ের মূল পর্বে অংশগ্রহণ করবে।