মেহেরপুর নিউজ:
বাংলাদেশ তাঁতী লীগ মেহেরপুর জেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আলী এবং সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত নবগঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম মানিককে আহবায়ক এবং ওমর খৈয়াম উষকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা তাঁতী লীগের এডহক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্য হলেন যুগ্ম-আবায়ক রিফাজ রাজিব রাব্বি, নুরুল ইসলাম, কাজল দত্ত, ইলিয়াস হোসেন। সদস্য প্রবীর শেখ, জুলফিকার, আঙ্গুর আলী, আব্দুল মজিদ, রানা নঈম, রক্তিম, শরিফুল ইসলাম, শাহাবুদ্দিন, এনামুল হক, একরামুল হক, শেখ হিমেল, সজল, মালেকুল ইসলাম, দিলারা পারভীন, ইব্রাহিম খলিল, সাজিদুর রহমান সেন্টু ও ভাস্কর হালদার।