মেহেরপুর নিউজঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।