মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ৯ দিনের সফরে মেহেরপুর আসেন। শুক্রবার রাতে সড়ক পথে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেনের মেহেরপুরে এসে পৌঁছার কথা।
৯ দিনের সফরে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন প্রতিদিন নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎকারের কর্মসূচি রয়েছে। আগামী ২২ জুন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করার কথা।